মুর্শিদাবাদে আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য
মুর্শিদাবাদ, ১৩ মার্চ (হি. স.): মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের জয়রামপুর এলাকায় একটি আমবাগান থেকে দুই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিস্ফোরকগুলি উদ্ধার করে ফর
বোমা উদ্ধার


মুর্শিদাবাদ, ১৩ মার্চ (হি. স.): মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের জয়রামপুর এলাকায় একটি আমবাগান থেকে দুই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিস্ফোরকগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, জয়রামপুর এলাকার একটি আমবাগানে সন্দেহজনকভাবে কিছু বস্তু মজুত করে রাখা হয়েছে বলে খবর পায় ফরাক্কা থানার পুলিশ। সেই খবরের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশি চালানোর সময় আমবাগানের ভিতর থেকে দুই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়।ঘটনার খবর পাওয়ার পরই বোমা নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পাশাপাশি গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে এলাকা ঘিরে রাখা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।ফরাক্কা থানার আইসি অমিত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনও অসৎ উদ্দেশ্যে দুষ্কৃতীরা ওই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল। তবে কারা এই বোমা রেখে গিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande