গ্যাস পেতে দীর্ঘ লাইন, দুর্গাপুরে গ্রাহকদের ভোগান্তি—মজুত পর্যাপ্ত দাবি কেন্দ্রের
দুর্গাপুর, , ১৩ মার্চ (হি. স.):- রান্নার গ্যাস সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে দুর্গাপুরের বহু গ্রাহককে। শুক্রবার সকালে দুর্গাপুরের মুচিপাড়া এলাকার একটি এইচপিএল গ্যাস ডিলারশিপে গ্যাস সিলি ঐক্য। ঔন্ডার নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখ
গ্যাস সরবরাহ


দুর্গাপুর, , ১৩ মার্চ (হি. স.):- রান্নার গ্যাস সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে দুর্গাপুরের বহু গ্রাহককে। শুক্রবার সকালে দুর্গাপুরের মুচিপাড়া এলাকার একটি এইচপিএল গ্যাস ডিলারশিপে গ্যাস সিলি ঐক্য। ঔন্ডার নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় বহু মানুষকে। কেউ সকাল সাতটা থেকে, আবার কেউ সকাল আটটা থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানান গ্রাহকেরা।গ্রাহকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গ্যাস বুকিং নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। বুকিং করলেও সময়মতো সিলিন্ডার মিলছে না। ফলে অনেকেই সরাসরি ডিলারশিপে এসে সিলিন্ডার সংগ্রহের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে ডিলারশিপের সামনে সকাল থেকেই ভিড় বাড়তে থাকে।স্থানীয় এক গ্রাহক প্রছন্ন দাস বলেন, “যুদ্ধ করে গ্যাস নিতে হলো। বিরাট লাইন, চরম ভোগান্তি।” আরেক গ্রাহক সুরেশ সাউ জানান, “সকাল থেকেই ফাঁকা সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে আছি। ভর্তি সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরতে পারব কি না, তাও বুঝতে পারছি না।”অন্যদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের মজুত রয়েছে। তবে তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কেন গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande