জোড়াসাঁকোয় বিপজ্জনক বাড়িতে মেরামতির সময় সিঁড়ি ভেঙে দুর্ঘটনা, আতঙ্কে বাসিন্দারা
কলকাতা, ১৩ মার্চ (হি. স.):শুক্রবার সকালে উত্তর কলকাতার জোড়াসাঁকোর কলাবাগান এলাকায় একটি বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়িতে মেরামতির কাজ চলাকালীন আচমকাই সিঁড়ির একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় অল্
বাড়ি ভেঙে পড়ল


কলকাতা, ১৩ মার্চ (হি. স.):শুক্রবার সকালে উত্তর কলকাতার জোড়াসাঁকোর কলাবাগান এলাকায় একটি বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়িতে মেরামতির কাজ চলাকালীন আচমকাই সিঁড়ির একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও বেশ কয়েকজন বাসিন্দা সাময়িকভাবে বাড়ির ভেতরেই আটকে পড়েন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরনো ওই বহুতল বাড়িটিকে আগেই ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। শুক্রবার সকালে সেখানে মেরামতির কাজ শুরু হয়। সেই সময় আচমকাই সিঁড়ির একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ফলে ওপরের তলার বাসিন্দারা নিচে নামতে না পেরে কিছু সময়ের জন্য আটকে পড়েন।বাড়ির ভাড়াটেদের অভিযোগ, তাঁদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেই কোনও আগাম সতর্কতা ছাড়াই মেরামতির কাজ শুরু করেছিলেন বাড়ির মালিক। ভাড়াটেদের অন্যত্র সরানোর ব্যবস্থাও করা হয়নি। তাঁরা আপত্তি জানালেও মালিক সেই কথা শোনেননি বলে দাবি বাসিন্দাদের।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর। তিনি আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। কাউন্সিলর জানান, বাসিন্দাদের নিরাপত্তাই প্রশাসনের কাছে সর্বাগ্রে গুরুত্ব পাবে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande