জ্বালানি সংকট ও কেন্দ্রের নীতির প্রতিবাদে কংগ্রেস সেবাদলের অভিনব কর্মসূচি
কলকাতা, ১৩ মার্চ (হি. স.):-দেশজুড়ে জ্বালানি সংকট, রান্নার গ্যাসের ঘাটতি এবং কেন্দ্রের অর্থনৈতিক ও বিদেশনীতি নিয়ে প্রতিবাদ জানাতে শুক্রবার কলকাতায় অভিনব কর্মসূচি পালন করল কংগ্রেস সেবাদল। মধ্য কলকাতা জেলা মহিলা কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সে
প্রতিবাদ


প্রতিবাদ


কলকাতা, ১৩ মার্চ (হি. স.):-দেশজুড়ে জ্বালানি সংকট, রান্নার গ্যাসের ঘাটতি এবং কেন্দ্রের অর্থনৈতিক ও বিদেশনীতি নিয়ে প্রতিবাদ জানাতে শুক্রবার কলকাতায় অভিনব কর্মসূচি পালন করল কংগ্রেস সেবাদল। মধ্য কলকাতা জেলা মহিলা কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদলের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শুক্রবার লেডি ভিক্টোরিয়া ডাফরিন হাসপাতালের উল্টোদিকে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে এক প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বিশেষ পদ্ধতিতে প্রতীকীভাবে ‘জুমলা সেদ্ধ’ রান্না করে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নরেন্দ্র মোদী সরকারের ভুল অর্থনীতি, জ্বালানি নীতি ও বিদেশনীতির ফলে দেশে রান্নার গ্যাসসহ বিভিন্ন জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।তাঁদের দাবি, গ্যাস বুকিং করলেও সময়মতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এর ফলে বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়েছে এবং অটোসহ পরিবহণ ব্যবস্থায় ভাড়াও লাগামছাড়া বেড়েছে। পাশাপাশি কালোবাজারির অভিযোগও সামনে আসছে।এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর এবং ব্রিগেডের সভাকে কটাক্ষ করে কংগ্রেস নেতারা বলেন, নির্বাচনের আগে নতুন প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে, সেবাদলের নেতা সংকর নাথ হাজরা এবং রাজ্য মহিলা কংগ্রেসের নেত্রী শ্রাবন্তী সিংসহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা। তাঁরা কেন্দ্রের নীতির পরিবর্তনের দাবিও জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande