ধর্মঘটের সমর্থনে খাদ্যভবনের সামনে বিক্ষোভ, কর্মচারীদের গোলাপ দিয়ে কাজে না যাওয়ার আহ্বান
কলকাতা, ১৩ মার্চ (হি. স.):- সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যাপী ধর্মঘটের সমর্থনে শুক্রবার সকাল থেকেই কলকাতাসহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করতে দেখা যায় আন্দোলনকারীদের। কলকাতার খাদ্যভবনের সামনে এদিন দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ধর্মঘট সফল করার
ধর্মঘট


কলকাতা, ১৩ মার্চ (হি. স.):- সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যাপী ধর্মঘটের সমর্থনে শুক্রবার সকাল থেকেই কলকাতাসহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করতে দেখা যায় আন্দোলনকারীদের। কলকাতার খাদ্যভবনের সামনে এদিন দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ধর্মঘট সফল করার আহ্বানে সরকারি কর্মচারীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে কাজে যোগ না দেওয়ার অনুরোধ করেন আন্দোলনকারীরা।সকালে খাদ্যভবনের মূল গেটের সামনে ভিড় জমান আন্দোলনকারীরা। সেই সময় একের পর এক সরকারি গাড়ি দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করলে আন্দোলনকারীরা পথ আটকান এবং কর্মচারীদের ধর্মঘটের সমর্থনে অংশ নেওয়ার আহ্বান জানান। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশও মোতায়েন ছিল।অন্যদিকে একাধিক কর্মচারী সংগঠনের ডাকা এই ধর্মঘটের প্রেক্ষিতে রাজ্য সরকার আগেই ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, এদিন রাজ্য সরকারি ও সরকার অধীনস্থ দফতরগুলিতে পূর্ণ বা অর্ধদিবস ছুটির আবেদন গ্রহণ করা হবে না। তবে মেডিক্যাল, মাতৃত্বকালীন, চাইল্ড কেয়ার এবং আর্ন লিভের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।সরকারি নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকলে শোকজ নোটিস দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। ধর্মঘটকে ইতিমধ্যেই বিজেপি, বামফ্রন্টসহ একাধিক ট্রেড ইউনিয়ন সমর্থন জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande