
জয়পুর, ১৩ মার্চ (হি.স.): রাজস্থানে তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার আবহাওয়ার সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। জয়পুর, আজমির এবং ভরতপুরের বেশিরভাগ জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বিকানের-যোধপুরের কিছু অংশে দিনের তাপমাত্রা সামান্য কমেছে।
শুক্রবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে , আগামী ১০ থেকে ১২ দিনে রাজ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাত এবং বেশ কয়েকটি জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ, আগামী দুই সপ্তাহ রাজ্যে তাপ মাঝারি থাকবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার, কোটায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বারমেরে,বিগত কয়েকদিন ধরে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানের রাজধানী জয়পুরে সকাল থেকেই আকাশ মেঘলা। মেঘের কারণে শহরের তাপমাত্রাও কিছুটা কমেছে। ১৪ মার্চ প্রথম পশ্চিমা ঝঞ্ঝা সক্রিয় হবে। এর ফলে ১৪ থেকে ১৫ মার্চ আজমির, জয়পুর, ভরতপুর বিভাগ, শেখাবতী অঞ্চল, শ্রীগঙ্গানগর এবং হনুমানগড় সহ আশেপাশের এলাকায় বজ্রপাত ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন