বিজেপি কর্মী-সমর্থকদের প্রস্তুতি তুঙ্গে, ব্রিগেডমুখী জনতার মিছিল
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকদের প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুত মোদীর সভাস্থলও। ধীরে ধীরে কর্মী ও সমর্থকেরা ব্রিগেডমুখী হচ্ছেন। শনিবার অসম হয়ে কলকাতায় আসছেন প্রধানমন
বিজেপি কর্মী-সমর্থকদের প্রস্তুতি তুঙ্গে, ব্রিগেডমুখী জনতার মিছিল


কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী-সমর্থকদের প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুত মোদীর সভাস্থলও। ধীরে ধীরে কর্মী ও সমর্থকেরা ব্রিগেডমুখী হচ্ছেন।

শনিবার অসম হয়ে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী। সূচী ঠিক থাকলে বেলা ১টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি।

ব্রিগেডে সভার পর বিকেলের মধ্যেই ফিরে যাবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে শেষ বার জনসভা করেছিলেন মোদী। পাঁচ বছর পরে আবার ব্রিগেডে সভা তাঁর। ঘটনাচক্রে, তাঁর সভার তারিখটি পশ্চিমঙ্গের রাজনৈতিক ইতিহাসে আর একটি ‘মোড় ঘোরানো’ দিন। ২০০৭ সালে জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রামে পুলিশের গুলিতে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande