সোনম ওয়াংচুককে মুক্তির সিদ্ধান্ত কেন্দ্রের
নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): পরিবেশকর্মী তথা শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে মুক্ত করার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক করা হয়েছিল। যা প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে দাবি করেছিল সরকার। শনিবার এক বিবৃতিতে স্বরাষ্ট
সোনম ওয়াংচুক


নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): পরিবেশকর্মী তথা শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে মুক্ত করার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক করা হয়েছিল। যা প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে দাবি করেছিল সরকার। শনিবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক বিশ্বাসের পরিবেশ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাতে সকল পক্ষের সঙ্গে গঠনমূলক ও অর্থবহ আলোচনা সহজতর হবে। এ দিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, লাদাখে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলক ও অর্থবহ আলাপচারিতার পথ সুগম করার লক্ষ্যে, শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে যথাযথ বিবেচনার পর স্বরাষ্ট্র মন্ত্রক সোনম ওয়াংচুককে আটক করে রাখার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। লাদাখের জন্য প্রয়োজনীয় সমস্ত সুরক্ষাকবচ দিতে সরকার তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাজের পক্ষে বনধ, বিক্ষোভ ক্ষতিকর। লাদাখের পর্যটন, শিক্ষা, চাকরি সব ক্ষেত্রেই তা বিরূপ প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর সোনমকে আটক করেছিল কেন্দ্র। বলা হয়েছিল, তিনি ‘অশান্তিতে মদত’ দিয়েছেন। সোনমের আটককে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তাঁর স্ত্রী। অভিযোগ, বেআইনি ভাবে তাঁকে আটক করা হয়েছে। সেসময় শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, নেপাল এবং বাংলাদেশের মতো ভারতেও তরুণ প্রজন্মের বিক্ষোভ গড়ে তোলার চেষ্টায় ছিলেন সোনম। তাতে মদত দিচ্ছিলেন। এ বার সেই মামলাতেই সোনমকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande