মধ্যেপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা
ভোপাল, ১৪ মার্চ (হি.স.) : মধ্যেপ্রদেশে তাপমাত্রা বাড়ছে। শুক্রবার নর্মদাপুরমে তীব্র গরম অনুভূত হয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে ১৫, ১৬ ও ১৭ মার্চ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাও
মধ্যেপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে  বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা


ভোপাল, ১৪ মার্চ (হি.স.) : মধ্যেপ্রদেশে তাপমাত্রা বাড়ছে। শুক্রবার নর্মদাপুরমে তীব্র গরম অনুভূত হয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে ১৫, ১৬ ও ১৭ মার্চ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের মতে, শনিবার তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। রাজ্যের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় (গোয়ালিয়র-চম্বল, জব্বলপুর, রেওয়া এবং শাহদোল) ১৫, ১৬ এবং ১৭ মার্চ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিগত দুই দিন ধরে রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। গোয়ালিয়র, চম্বল, উজ্জয়িনী, ইন্দোর, ভোপাল, নর্মদাপুরম এবং সাগর বিভাগে গ্রীষ্মের প্রভাব বেশি দেখা যাচ্ছে। নর্মদাপুরম এখনও রাজ্যের সবচেয়ে উষ্ণতম শহর। পাচমারি ছাড়া, প্রায় সব শহরেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোপালে তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি, ইন্দোরে ৩৭.৬ ডিগ্রি, জব্বলপুরে ৩৭.৫ ডিগ্রি, উজ্জয়িনীতে ৩৭.৪ ডিগ্রি এবং গোয়ালিয়রে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ১৪ মার্চ থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে। এর প্রভাবে, ১৫ মার্চ থেকে রাজ্যের কিছু অংশে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। যে জেলাগুলিতে বৃষ্টি হবে, সেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশে ১৫,১৬,১৭ তারিখে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande