শহরের নানা প্রান্তে বিজেপি বিরোধী হোর্ডিং নিয়ে চাপানউতোর
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): ভোটের চূড়ান্ত দিন ঘোষণার আগেই বাংলার রাজনৈতিক আবহে আবারও কেন্দ্রবিন্দুতে কলকাতা। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই শহরের নানা প্রান্তে দেখা গেল ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্
শহরের নানা প্রান্তে বিজেপি বিরোধী হোর্ডিং নিয়ে চাপানউতোর


কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): ভোটের চূড়ান্ত দিন ঘোষণার আগেই বাংলার রাজনৈতিক আবহে আবারও কেন্দ্রবিন্দুতে কলকাতা। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই শহরের নানা প্রান্তে দেখা গেল ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্ডিং। শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল মা ফ্লাইওভার-সহ আশপাশের এলাকায় টাঙানো এই পোস্টার দ্রুতই পথচলতি মানুষ এবং যাত্রীদের নজর কেড়ে নেয় এদিন। এই কার্যকলাপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। শহরের একাধিক জায়গায় টাঙানো ওই হোর্ডিংয়ে ‘বয়কট বিজেপি’ স্লোগানও চোখে পড়ে। তবে কে বা কারা এই হোর্ডিং লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম সেখানে উল্লেখ নেই। ফলে বিষয়টি ঘিরে চাপানউতোর আরও তীব্র হয়েছে।

শনিবার দুপুরে কলকাতায় আসছেন মোদী। প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande