নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের শহিদদের শ্রদ্ধাঞ্জলি শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শনিবার এক বার্তায় লিখেছেন, ১৪ই মার্চ ২০০৭ সালের বশ্যতা বিরোধী জমি রক্ষা আন্দোলনের আন্দোলনকারীদ
নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের শহিদদের শ্রদ্ধাঞ্জলি শুভেন্দু অধিকারীর


কলকাতা, ১৪ মার্চ (হি. স.) : নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শনিবার এক বার্তায় লিখেছেন, ১৪ই মার্চ ২০০৭ সালের বশ্যতা বিরোধী জমি রক্ষা আন্দোলনের আন্দোলনকারীদের উপর তৎকালীন পুলিশ ও হার্মাদরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল নন্দীগ্রামের মাটি। প্রাণ হারিয়েছিলেন ১৪ জন, শতাধিক গুরুতর আহত হয়েছিলেন।আজ সেই অভিশপ্ত দিন। আজ নন্দীগ্রামের গোকুলনগর অধিকারী পাড়ায় শহিদ বেদিতে এবং সোনাচূড়া শহিদ মিনারে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে ১৪ই মার্চ, ২০০৭-এর বশ্যতা-বিরোধী নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মরণ করলাম।অমর শহিদ অমর রহে।জয় জয় নন্দীগ্রাম।।

পৃথক আরেকটি বার্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, শহিদদের বলিদান, ভুলবে না নন্দীগ্রাম... বশ্যতা বিরোধের সংগ্রাম, আজও ভুলিনি নন্দীগ্রাম।

অভিশপ্ত ১৪ই মার্চ ২০০৭...বশ্যতা বিরোধী নন্দীগ্রাম জমি রক্ষার আন্দোলনে তৎকালীন পুলিশ ও হার্মাদ বাহিনীর নৃশংস আক্রমণে নিহত নন্দীগ্রামের শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande