কেন্দ্রীয় বঞ্চনা ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিঙ্গুরে তৃণমূলের বিশাল মিছিল, নেতৃত্বে বেচারাম মান্না
​হুগলি, ১৫ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার হুগলির সিঙ্গুরে এক বিশাল মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর ব্লক ও বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়ে
তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিল সিঙ্গুরে


​হুগলি, ১৫ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার হুগলির সিঙ্গুরে এক বিশাল মিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর ব্লক ও বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার কর্মী-সমর্থক পা মেলান।​এদিন বিকেলে সিঙ্গুরের হোটেল ধার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি কল্পনা সিনেমা হলের সামনে এসে শেষ হয়। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা বেচারাম মান্না। মিছিলে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না, সিঙ্গুর ব্লক তৃণমূল সভাপতি আনন্দমোহন ঘোষ-সহ স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা।​মিছিল থেকে মূলত রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করা হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভোটার তালিকা নিয়েও কেন্দ্রের শাসকদল চক্রান্তের লিপ্ত হয়েছে। মন্ত্রী বেচারাম মান্না দাবি করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থেই তাঁদের এই আন্দোলন এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে। দীর্ঘ এই মিছিলের কারণে সিঙ্গুর শহরের ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande