রাজ্যে পুরোহিত ও মুয়াজ্জিনদের সাম্মানিক ভাতা ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৫ মার্চ (হি.স.): রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন থেকে তাঁরা মাথাপিছু ১,৫০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ২,০০০ টাক
রাজ্যে পুরোহিত ও মুয়াজ্জিনদের সাম্মানিক ভাতা ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী


কলকাতা, ১৫ মার্চ (হি.স.): রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন থেকে তাঁরা মাথাপিছু ১,৫০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন।

​রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যাঁদের সেবা গুরুত্বপূর্ণ, সেই পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য প্রদত্ত মাসিক সাম্মানিক ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সংশোধনের ফলে তাঁরা এখন প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।”

​এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান যে, পুরোহিত ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে জমা পড়া সমস্ত নতুন আবেদনও রাজ্য সরকার অনুমোদন করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় উল্লেখ করেন, “আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে গর্ববোধ করি যেখানে প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ঐতিহ্যকে মর্যাদা দেওয়া হয় ও শক্তিশালী করা হয়। আমাদের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের রক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা পান, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।”

​রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পুরোহিত ও মুয়াজ্জিন উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সরকারের এই পদক্ষেপ রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande