
শালবনী, ১৫ মার্চ (হি. স.) : শালবনীতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। রবিবার শালবনী ৩ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।এদিন শালবনী অঞ্চলের মন্ডলকুপি থেকে বাইক মিছিলটি শুরু হয়। পরে অঞ্চলজুড়ে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে এই মিছিল। তৃণমূল কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতিতে বাইক মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক কর্মসূচির পরিবেশ তৈরি হয়।মিছিলতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, শালবনী ৩ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষ, অঞ্চলের উপপ্রধান সৌমেন ঘোষসহ এলাকার একাধিক তৃণমূল নেতা-কর্মী।এদিন সন্দীপ সিং বলেন, ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে শনিবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মীদের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, ওই ঘটনার মাধ্যমে বিজেপি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। পাশাপাশি ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলেও কড়া সমালোচনা করেন তিনি।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ধিক্কার জানাতেই শালবনী অঞ্চলে এই বাইক মিছিলর আয়োজন করা হয়েছে বলে জানান তৃণমূল নেতৃত্ব। মিছিল থেকে এলাকার মানুষকে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়