
নয়াদিল্লি, ১৫ মার্চ, (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফা ১৪২টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল, বুধবার। রবিবার নির্বাচন কমিশনের তরফে এর তালিকাও ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় দফায় যে সব জেলায় নির্বাচন হবে, সেই তালিকায় রয়েছে নদিয়ার ১৭টি আসন, উত্তর ২৪ পরগনার ৩৩টি আসন এবং দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসন। কলকাতার ১১টি আসনেও ভোট হবে এই দিন। এর পাশাপাশি হাওড়ার ১৬টি, হুগলির ১৮টি, পূর্ব বর্ধমানের ১৬টি এবং পশ্চিম বর্ধমানের ৯টি আসনে দ্বিতীয় দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন সাধারণ মানুষ।
দ্বিতীয় দফায় ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে
২ এপ্রিল, মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল,
মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল, এবং মনোনয়নের প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। ৬ মে-র মধ্যে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া শেষ হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত