কাঠুয়ায় এলপিজি সিলিন্ডারের কোনও ঘাটতি নেই, গুজবে কান না দেওয়ার আবেদন প্রশাসনের
কাঠুয়া, ১৫ মার্চ (হি.স.) : জেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কাঠুয়ায় এলপিজি সিলিন্ডারের কোনও অভাব নেই এবং সব গ্যাস এজেন্সির কাছেই পর্যাপ্ত মজুত রয়েছে। কাঠুয়ার এডি এ
কাঠুয়ায় এলপিজি সিলিন্ডারের কোনও ঘাটতি নেই, গুজবে কান না দেওয়ার আবেদন প্রশাসনের


কাঠুয়া, ১৫ মার্চ (হি.স.) : জেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়িয়ে পড়া গুজবের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কাঠুয়ায় এলপিজি সিলিন্ডারের কোনও অভাব নেই এবং সব গ্যাস এজেন্সির কাছেই পর্যাপ্ত মজুত রয়েছে।

কাঠুয়ার এডি এফসিএস অ্যান্ড সিএ মহম্মদ সগির জানান, বিষয়টি খতিয়ে দেখতে বিভাগের একটি দল বিভিন্ন এলপিজি গ্যাস এজেন্সি পরিদর্শন করে পরিস্থিতির সরেজমিনে পর্যালোচনা করেছে। পরিদর্শনে দেখা গেছে, এজেন্সিগুলির কাছে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিকভাবেই চলছে।

তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন, কোনও ধরনের গুজবে কান না দিয়ে অযথা গ্যাস সিলিন্ডার নিতে ভিড় না করতে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, জেলায় এলপিজির সরবরাহ স্বাভাবিকভাবেই চলবে এবং গ্রাহকদের কোনও সমস্যায় পড়তে দেওয়া হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande