সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে পুষ্পক গ্যাস সার্ভিসকে শোকজ নোটিস
হরিদ্বার, ১৫ মার্চ (হি.স.) : সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপের জেরে কাঁখালের পুষ্পক গ্যাস সার্ভিস (বিপিসিএল)-কে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট গ্যাস এজেন্সিকে দু’দিনের মধ্যে নিজেদের ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে পুষ্পক গ্যাস সার্ভিসকে শোকজ নোটিস


হরিদ্বার, ১৫ মার্চ (হি.স.) : সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপের জেরে কাঁখালের পুষ্পক গ্যাস সার্ভিস (বিপিসিএল)-কে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট গ্যাস এজেন্সিকে দু’দিনের মধ্যে নিজেদের ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কাঁখালের সরবরাহ পরিদর্শক জানান, হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই পদক্ষেপ নেওয়া হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, ইউকে ০৮ সিএ ৬০১৩ নম্বরের একটি গাড়ি, যার গায়ে ‘পুষ্পক গ্যাস এজেন্সি, হরিদ্বার (ভারত গ্যাস)’ লেখা রয়েছে। সেখানে এক ব্যক্তি গাড়ির ভিতরে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডারের সঙ্গে কারচুপি করছেন, আরেক ব্যক্তি গাড়ি চালাচ্ছেন। উপস্থিত লোকজন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই গাড়িচালক দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান বলেও ভিডিওতে দেখা যায়।

সরবরাহ পরিদর্শকের বক্তব্য, উচ্চপদস্থ কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও এ ধরনের ঘটনা গ্যাস এজেন্সির গুরুতর গাফিলতির ইঙ্গিত দেয়।

এই ঘটনার প্রেক্ষিতে পুষ্পক গ্যাস সার্ভিসকে কারণ দর্শানোর নোটিস দিয়ে হরিদ্বার জেলা সরবরাহ আধিকারিকের দফতরে দু’দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande