আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার পঞ্জাব পুলিশের
অমৃতসর, ১৫ মার্চ (হি.স.): পাকিস্তানি পাচারকারীদের সঙ্গে যুক্ত একটি আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। অমৃতসর পুলিশ ধৃতদের কাছ থেকে ছ''টি অত্যাধুনিক পিস্তল, ৬০টি তাজা কার্তুজ এবং সাড়ে তিন কেজি
আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার পঞ্জাব পুলিশের


অমৃতসর, ১৫ মার্চ (হি.স.): পাকিস্তানি পাচারকারীদের সঙ্গে যুক্ত একটি আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ৬ অভিযুক্তকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। অমৃতসর পুলিশ ধৃতদের কাছ থেকে ছ'টি অত্যাধুনিক পিস্তল, ৬০টি তাজা কার্তুজ এবং সাড়ে তিন কেজি হেরোইন উদ্ধার করেছে। পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) এই বিষয়ে জানিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতেরা পাকিস্তানের পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ভারত-পাক সীমান্তের কাছে অস্ত্র ও মাদক সরবরাহে সাহায্য করত। এই চক্র কত দূর বিস্তৃত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande