মাত্র দু'দফায় বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে
নয়াদিল্লি, ১৫ মার্চ, (হি.স.): বিগত বিধানসভা ভোটের মতো আট দফা নয়, মাত্র দু''দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে৷ ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এখনও কয়েক লক্ষ ভোটারের নাম বিচারাধীন৷ এরই মধ্যে রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করলেন মুখ্
মাত্র দু'দফায় বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে


নয়াদিল্লি, ১৫ মার্চ, (হি.স.): বিগত বিধানসভা ভোটের মতো আট দফা নয়, মাত্র দু'দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে৷

ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এখনও কয়েক লক্ষ ভোটারের নাম বিচারাধীন৷ এরই মধ্যে রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ তাঁর সঙ্গে ছিলেন দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী ৷

পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ পশ্চিমবঙ্গে ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী ৬.৪৪ কোটি মানুষ ভোট দেবে৷ এরপর আরও তালিকা প্রকাশিত হলে, সেই ভোটাররাও ভোট দিতে পারবেন৷ আগামী ৭ মে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে৷

মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোট হবে দু' দফায়। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোটগ্রহণ। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande