বুকিংয়ের পরও মেলেনি এলপিজি সিলিন্ডার, সমস্যায় উনা জেলার বাসিন্দারা
উনা, ১৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের উনা জেলার হারোলি এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ না পৌঁছনোর অভিযোগে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জেলায় পর্যাপ্ত গ্যাস মজুত থাকার দাবি করা হলেও গ্রামীণ এলাকায় বাস্তব চিত্র ভিন্ন ব
বুকিংয়ের পরও মেলেনি এলপিজি সিলিন্ডার, সমস্যায় উনা জেলার বাসিন্দারা


উনা, ১৫ মার্চ (হি.স.) : হিমাচল প্রদেশের উনা জেলার হারোলি এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ না পৌঁছনোর অভিযোগে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জেলায় পর্যাপ্ত গ্যাস মজুত থাকার দাবি করা হলেও গ্রামীণ এলাকায় বাস্তব চিত্র ভিন্ন বলেই অভিযোগ উঠেছে।

রবিবার হারোলির একাধিক গ্রামে গ্যাস সরবরাহের গাড়ি না পৌঁছনোয় বাসিন্দাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। স্থানীয়দের দাবি, আগেই তাঁরা গ্যাস সিলিন্ডার বুকিং করেছিলেন এবং সিএসি নম্বরও পেয়েছিলেন। বুকিংয়ের বার্তা পাওয়ার পর রবিবার সকাল থেকেই অনেকেই গ্যাসের গাড়ির অপেক্ষায় ছিলেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সরবরাহ পৌঁছয়নি।

এর ফলে বহু পরিবারকে রান্নাবান্নায় সমস্যার মুখে পড়তে হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন বারবার দাবি করছে জেলায় গ্যাসের কোনও ঘাটতি নেই এবং সময়মতো গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ সময়মতো গ্যাস পাচ্ছেন না এবং সরবরাহ ব্যবস্থাও ঠিকভাবে কাজ করছে না।

গ্রামবাসীদের দাবি, যেসব পরিবারের বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছে, তাঁদের দৈনন্দিন কাজকর্মেও সমস্যা তৈরি হয়েছে। অনেকে সারাদিন গ্যাসের গাড়ির জন্য অপেক্ষা করলেও সরবরাহ না পৌঁছনোয় হতাশ হয়ে ফিরতে হয়েছে।

সমস্যার দ্রুত সমাধান এবং বুকিং করা গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে সিলিন্ডার সরবরাহের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande