
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): “দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া আটকে রাখা হয়েছে। নির্বাচন ঘোষণার ঠিক আগে তা দেওয়ার ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” মঙ্গলবার সল্ট লেকে বিজেপি-র দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রাক্তন আইপিএস ও বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ।
ডিএ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “এটি একটি নির্বাচনী কৌশল। ভোটারদের প্রভাবিত করার জন্য এটি ব্যবহার করা হচ্ছে।” এই সঙ্গে
তিনি বলেন যে রাজ্যে বেকারত্ব, শিল্পহীনতা এবং আইনশৃঙ্খলার অবনতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। বহু মানুষ কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছেন এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত