রাজ্যে শাসক দলের দুই নেত্রীর মন্তব্যকে কটাক্ষ বিজেপি নেত্রী ভারতীর
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : “সাম্প্রতিক সময়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।” মঙ্গলবার সল্ট লেকে বিজেপি-র দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলে
ভারতী ঘোষ


কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : “সাম্প্রতিক সময়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।” মঙ্গলবার সল্ট লেকে বিজেপি-র দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রাক্তন আইপিএস ও বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ।

তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভাজন ও অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রয়োজন।” রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর মন্তব্য ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ভারতী ঘোষ অভিযোগ এই অভিযোগ করেন।

তৃণমূল কংগ্রেসের এক সাংসদের মন্তব্যের উল্লেখ করে ভারতী ঘোষ বলেন, ওই মন্তব্যে বলা হয়েছে তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে বাঙালি হওয়া যায় না, তা বাঙালি সমাজের আত্মসম্মানে আঘাত করেছে। তাঁর বক্তব্য বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে না। এই ধরনের মন্তব্য সমগ্র বাঙালি সমাজকে অপমান করে।

এছাড়াও ভারতী ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রী সাম্প্রতিক এক বক্তব্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ঘিরে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং জননিরাপত্তা নিয়ে সেটি প্রশ্ন তুলেছে।

বিজেপি নেত্রী প্রশ্ন তোলেন যে প্রশাসনের প্রধান হিসেবে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া এবং তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা কতটা সংবিধানসম্মত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande