হৃতিক রোশন ওটিটি-তে নতুন ইনিংসের প্রস্তুতি নিচ্ছেন
মুম্বই, ১৭ মার্চ (হি.স.): অভিনেতা হৃতিক রোশন এখন ওটিটি জগতে নিজের উপস্থিতি আরও জোরালো করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি তাঁর ব্যানার এইচআরএক্স এর অধীনে মাস নামের একটি নতুন সিনেমার জন্য প্রাইম ভিডিও ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছেন। এই প্রকল্পে তাঁর খ
হৃতিক রোশন ওটিটি-তে নতুন ইনিংসের প্রস্তুতি নিচ্ছেন


মুম্বই, ১৭ মার্চ (হি.স.): অভিনেতা হৃতিক রোশন এখন ওটিটি জগতে নিজের উপস্থিতি আরও জোরালো করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি তাঁর ব্যানার এইচআরএক্স এর অধীনে মাস নামের একটি নতুন সিনেমার জন্য প্রাইম ভিডিও ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছেন। এই প্রকল্পে তাঁর খুড়তুতো ভাই ঈশান রোশনও যুক্ত থাকবেন।

জানা গেছে, এটি হৃতিক এবং প্রাইম ভিডিওর মধ্যে দ্বিতীয় যৌথ উদ্যোগ। এর আগে, তাঁরা দুজনে মিলে থ্রিলার ওয়েব সিরিজ স্টর্ম এর ঘোষণা করেছিলেন। তাঁর বহুল প্রতীক্ষিত ছবি কৃষ ৪ এর পরিচালনার দায়িত্ব নেওয়ার পর, হৃতিক এখন প্রযোজক হিসেবেও নতুন ইনিংস শুরু করছেন। মাস সিনেমাটি পরিচালনা করবেন রাজেশ এ. কৃষ্ণান। যিনি লুটকেস এবং ক্রু-এর মতো সিনেমার জন্য পরিচিত। নির্মাতাদের মতে, সিনেমাটির নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। সিনেমাটির গল্পটি একদল ডাকাতকে কেন্দ্র করে নির্মিত হবে। মেস চলচ্চিত্রটির গল্প একদল ডাকাতকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা সিওডি-র মতো মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তির বাড়িতে হানা দেওয়ার উদ্দেশ্যে প্রবেশ করে। এক রাতের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায় এবং ডাকাত দলটি এক বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়ে। কমেডি ও বিশৃঙ্খলায় ভরপুর এই চলচ্চিত্রটি দর্শকদের এক অনন্য বিনোদন দেবে বলে মত ছবির সঙ্গে যুক্তদের।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande