গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় নিয়ে সতর্কতা বিজেপি-র
কলকাতা, ১৭ মার্চ (হি.স.): “গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা তাদের দায়িত্ব।” পরোক্ষে পশ্চিমবঙ্গের পুলিশ- প্রশাসনকে এভাবে সতর্কতা দিলেন প্রাক্
ভারতী ঘোষ


কলকাতা, ১৭ মার্চ (হি.স.): “গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা তাদের দায়িত্ব।” পরোক্ষে পশ্চিমবঙ্গের পুলিশ- প্রশাসনকে এভাবে সতর্কতা দিলেন প্রাক্তন আইপিএস ও বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ।

ঙ্গলবার সল্ট লেকে বিজেপি-র দলীয় দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা বলে তিনি নির্বাচন কমিশনের ভূমিকার উল্লেখ করেন। বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সেই প্রেক্ষিতে প্রশাসনিক স্তরে বিভিন্ন পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তবে শেষ পর্যন্ত জনগণই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তার জবাব দেবেন।

সাংবাদিক সম্মেলনের শেষে তিনি বলেন যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন এবং তারা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande