
হাওড়া, ১৮ মার্চ (হি. স.) : এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও অপ্রতুল জোগানের প্রতিবাদে পথে নামল দক্ষিণ হাওড়া ব্লক কংগ্রেস। কংগ্রেস নেত্রী দীপশিখা ভৌমিকের নেতৃত্বে কংগ্রেস কর্মী ও সমর্থকরা প্রতিবাদে সরব হন। পাশাপাশি, সমস্ত বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষার দাবিতে হাওড়ার চ্যাটার্জিহাট মোড় থেকে আমতলা মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে ছিলেন হাওড়া জেলার কংগ্রেস নেতৃত্ব। পার্থসারথি ভৌমিক, নীরজ উপাধ্যায়, শহিদ কুরেশি, অমিতা ঘোষ, সুখেন ঘোষ, তাপস মুখার্জি, বিনয় সিং, আরতি দাস মজুমদার, শহিদ করিম, অমর্ত্য মুখার্জি–সহ অন্যান্য নেতা–নেত্রী ও কর্মী–সমর্থকরা উপস্থিত ছিলেন এ দিনের বিক্ষোভ মিছিলে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত