
পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ (হি.স.): বুধবার সাতসকালেই ড্রোন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা সংলগ্ন বকুলতলার কাজুচক এলাকায়। এলাকাবাসীদের দাবি, বুধবার ভোরের দিকে এই ড্রোনটি ধানজমিতে ভেঙে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। ওই ড্রোনটি কার এবং কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে।
এ দিন ভোরে দাঁতনের শরশঙ্কার বকুলতলা এলাকার ধানজমিতে বড় আকারের একটি ড্রোন পড়ে থাকতে দেখে শোরগোল পড়ে যায়। বুধবার ভোরে এই ড্রোনটি পড়েছে বলে এলাকাবাসীদের অনুমান। খবর পেয়ে দাঁতন থানার পুলিশ এলাকায় পৌঁছায়। ড্রোন উদ্ধারের জন্য জেলার 'উদ্ধারকারী দল'কে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এত বড় আকারের ড্রোন আগে তারা কখনও দেখেননি, ফলে সেটি কোথা থেকে এলো এবং কী ভাবে ধান জমিতে পড়লো, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ