শান্তিরবাজারে স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক নন্দন চক্রবর্তী
আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরার এক সাংবাদিক। মৃতের নাম নন্দন চক্রবর্তী। বুধবার ভোরে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় স্কুটি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রাজ
দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু


আগরতলা, ১৮ মার্চ (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরার এক সাংবাদিক। মৃতের নাম নন্দন চক্রবর্তী। বুধবার ভোরে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় স্কুটি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রাজ্যের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বুধবার ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ মনপাথর থানায় একটি স্কুটি দুর্ঘটনার খবর পৌঁছায়। সঙ্গে সঙ্গে পুলিশ শান্তিরবাজার অগ্নি নির্বাপক দফতররকে বিষয়টি জানায়। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় নন্দন চক্রবর্তীকে উদ্ধার করে শান্তিরবাজার মহকুমা হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত নন্দন চক্রবর্তী রাজ্যের অন্যতম বাংলা দৈনিক ‘স্যন্দন পত্রিকা'-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাড়ি আগরতলার রামনগর এলাকায় এবং শ্বশুরবাড়ি বিলোনিয়ার বড়পাথড়ি এলাকায়। শ্বশুরবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই অকাল প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande