
চেন্নাই, ১৮ মার্চ (হি.স.): তামিলনাড়ুর ব-দ্বীপ অঞ্চল ও দক্ষিণের কিছু জেলায় আগামী দু’দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। দক্ষিণ-পূর্ব আরব সাগর ও সংলগ্ন লক্ষদ্বীপ অঞ্চলের উপর নিম্নস্তরের ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে কুমারী সাগর এলাকা পর্যন্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর উপকূলবর্তী তামিলনাড়ুর উপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য