নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চের বৈরিতা সৃষ্টির প্রচেষ্টা উচিত নয়: ভিএইচপি
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর বিরুদ্ধে নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চ কাউন্সিল (এনবিসিসি)-এর করা অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি এবং বরিষ্ঠ আই
নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চের বৈরিতা সৃষ্টির প্রচেষ্টা উচিত নয়: ভিএইচপি


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর বিরুদ্ধে নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চ কাউন্সিল (এনবিসিসি)-এর করা অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি এবং বরিষ্ঠ আইনজীবী অলোক কুমার। বুধবার তিনি বলেন, এটি ভারতীয় সমাজের বিভিন্ন অংশের মধ্যে বৈরিতাপূর্ণ মনোভাব সৃষ্টির একটি সম্ভাব্য প্রচেষ্টা। আমরা এনবিসিসি-র প্রকাশিত একটি বিবৃতি দেখেছি। সেখানে নাগাল্যান্ডের একটি ব্যাপটিস্ট চার্চে ‘অসম রাইফেলস’-এর অভিযান-এর নিন্দা জানানো হয়েছে। সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ওই বিবৃতিতে আরএসএস এবং ভিএইচপি-কে অভিযুক্ত করা হয়েছে যারা নাকি “সহিংসতাকে উসকে দেয় ও ছড়িয়ে দেয় এবং এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন জানায়” এমন সংগঠন হিসেবে। তিনি আরও বলেন, অথচ ওই ঘটনার সঙ্গে আরএসএস বা ভিএইচপি-র কোনও ভূমিকার কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি, কিংবা এ-ও বলা হয়নি যে, তাদের কেউ ওই ঘটনাকে সমর্থন জানিয়েছে।

তিনি বলেন যে, এটি সবাই জানে, আরএসএস এবং ভিএইচপি হলো দেশপ্রেমিক ও আইনমান্যকারী সংগঠন। এই সংগঠন হিন্দু সমাজকে সমাজসেবামূলক ইতিবাচক কর্মকাণ্ডের লক্ষ্যে ঐক্যবদ্ধ করার কাজ করে চলেছে— বিশেষ করে তফসিলি জাতি, উপজাতি এবং সমাজের অন্যান্য পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে, ওই অভিযানের সময় ‘অসম রাইফেলস’-এর পক্ষ থেকে কোনও রকম হয়রানি বা ক্ষয়ক্ষতি করা হয়নি। অলোক কুমার আরও বলেন যে, এনবিসিসি-র এই বিবৃতিটি এই রুটিন নিরাপত্তা অভিযানকে ধর্মীয় ও মতাদর্শগত বিতর্কে রূপ দেওয়ার একটি দুরভিসন্ধিমূলক অসৎ প্রচেষ্টা বলে মনে হচ্ছে। আরএসএস এবং ভিএইচপি-র প্রসঙ্গগুলো উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন; সম্ভবত রাজনৈতিক বা সাম্প্রদায়িক উদ্দেশ্যে একটি নির্দিষ্ট আখ্যান তৈরির লক্ষ্যেই এগুলো সেখানে জুড়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সমাজের বিভিন্ন অংশের মধ্যে বৈরিতা সৃষ্টির সম্ভাব্য প্রচেষ্টার অংশ হিসেবে আরএসএস ও ভিএইচপি-র বিরুদ্ধে এনবিসিসি যেসব অভিযোগ উত্থাপন করেছে, বিশ্ব হিন্দু পরিষদ তার তীব্র নিন্দা জানাচ্ছে।

বুধবার এই বিষয়ে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ বনসল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande