প্রচারের প্রথম দিনেই ক্ষোভের মুখে বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র
বালি, ১৮ মার্চ (হি. স.): প্রার্থীর নাম ঘোষণার পর বুধবার সকালে প্রথম দিনের প্রচারে নেমেই বিক্ষোভের মুখে পড়লেন বালি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্র। বালি বিধানসভার লিলুয়া অঞ্চলে প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখোমুখি হন ত
বিক্ষোভের মুখে


বালি, ১৮ মার্চ (হি. স.): প্রার্থীর নাম ঘোষণার পর বুধবার সকালে প্রথম দিনের প্রচারে নেমেই বিক্ষোভের মুখে পড়লেন বালি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্র। বালি বিধানসভার লিলুয়া অঞ্চলে প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখোমুখি হন তিনি।এলাকার মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা নানাবিধ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ স্থানীয় বিধায়ক বা প্রশাসনের তরফে কোনও পরিষেবা মেলেনি। জঞ্জালে ভরে গেছে রাস্তাঘাট, বহু জায়গায় আবর্জনা জমে রয়েছে। পাশাপাশি জল জমে থাকার সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।প্রচারের সময় বাসিন্দারা সরাসরি তাঁদের ক্ষোভ উগরে দিলে প্রার্থী কৈলাশ মিশ্র আশ্বাস দেন, আগামী সাত দিনের মধ্যে এলাকায় জঞ্জাল পরিষ্কার ও জলনিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে রাস্তা উঁচু করার কাজও শুরু হবে বলে জানান তিনি।তবে স্থানীয়দের একাংশ এই আশ্বাসে সন্তুষ্ট নন। গত পাঁচ বছরে যে কাজ হয়নি, তা ভোটের মুখে হঠাৎ করে কীভাবে সম্ভব— প্রশ্ন তুলেছেন অনেকেই।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande