কোচবিহারে স্কুলের দুই শিক্ষককে বদলির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের
কোচবিহার, ১৮ মার্চ (হি.স.): স্কুলের দুই শিক্ষককে বদলির প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। বুধবার সকালে কোচবিহার সদর গভর্মেন্ট হাইস্কুলের ছাত্ররা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, স্কুলের দুই শিক্ষক, ইতিহাসের গৌতম মজুমদার ও অঙ্কের সুখ
কোচবিহারে স্কুলের দুই শিক্ষককে বদলির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের


কোচবিহার, ১৮ মার্চ (হি.স.): স্কুলের দুই শিক্ষককে বদলির প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। বুধবার সকালে কোচবিহার সদর গভর্মেন্ট হাইস্কুলের ছাত্ররা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, স্কুলের দুই শিক্ষক, ইতিহাসের গৌতম মজুমদার ও অঙ্কের সুখেন দাসকে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে। জানা গেছে, ওই স্কুলে এমনিতেই শিক্ষকের সংখ্যা কম রয়েছে। ৩৮ জনের জায়গায় মাত্র ১৬ জন শিক্ষক রয়েছে। এই অবস্থায় বদলি কিছুতেই মানা হবে না বলে জানিয়েছে ছাত্ররা। স্কুল খুলতেও দেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পুলিশ পৌঁছেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande