এলপিজি গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ ভারত গ্যাস কর্তৃপক্ষের
নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): এলপিজি গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানাল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। বুধবার একটি বিবৃতি জারি করে, তাদের সংস্থার ভারত গ্যাসের সরবরাহে কোনওরকম ব্যাঘাত ঘটবে না বলে আশ্বাস দিয়েছে তারা। এ দিন সমাজ
এলপিজি গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ ভারত গ্যাস কর্তৃপক্ষের


নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): এলপিজি গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানাল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। বুধবার একটি বিবৃতি জারি করে, তাদের সংস্থার ভারত গ্যাসের সরবরাহে কোনওরকম ব্যাঘাত ঘটবে না বলে আশ্বাস দিয়েছে তারা। এ দিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে সংস্থাটি জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। ভারত পেট্রোলিয়ামের কাছে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে। গ্রাহকরা নির্ধারিত সময় অনুযায়ী তাঁদের সিলিন্ডার পেয়ে যাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande