
বুলন্দশহর, ১৮ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে মুবারকপুর গ্রামে রাস্তা নির্মাণের কাজ করছিলেন ৪ জন শ্রমিক। বুধবার সকালে সেই সময়ে আচমকা একটি ট্রাক সেখানে উল্টে যায়। তাতে ২ জন শ্রমিক নিহত ও আরও ২ জন শ্রমিক আহত হন। ট্রাকের তলায় চাপা পড়ে যাওয়া ২ জন শ্রমিককে উদ্ধার করা গেলেও, বাকি ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি প্রাথমিকভাবে। পরে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত ২ জন শ্রমিকের নাম রাকেশ ও পবন। তাঁদের বয়স যথাক্রমে ত্রিশ ও পয়ঁত্রিশ। তাঁরা ট্রাকের তলায় চাপা পড়ে মারা যান। দু’জনেই রহিমকোটের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাথর ভরা ট্রাকটি যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে উল্টে যায়। তার জেরেই এই দুর্ঘটনা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ