
হাওড়া, ২ মার্চ (হি.স.): ৪৯৬ জনকে শমন ধরানো হয়েছিল। তাঁদের মধ্যে ৩২৩ জনকে রাখা হয়েছে বিবেচনাধীন তালিকায়। এর প্রতিবাদে বিএলও-কে কুকথা বলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিবেচনাধীন তালিকায় থাকা একাংশের বিরুদ্ধে। হাওড়ার বাগনান বিধানসভা কেন্দ্রের ২৪৬ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। আনসার আলি নামে ওই বিএলও একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক।
অভিযোগ, সোমবার তাঁর স্কুলে গিয়েও বিক্ষোভ দেখানো হয়। বিবেচনাধীন তালিকাভুক্ত ওই ভোটারদের অভিযোগ, বিএলও-র হাতে তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিলেও তিনি তা ফেলে দিয়েছেন। আনসার এ দিন স্কুলে আসেননি। তিনি বলেন, আমি সব কাগজ জমা দিই। তারপরেও এতজন ভোটার বিচারাধীন তালিকায় চলে যাওয়ায় আমার ঘাড়ে সব দোষ পড়েছে। বিষয়টি তিনি থানায় জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ