প্রার্থী পছন্দ না হওয়ায় বড়ঞায় বিজেপি কর্মীদের বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ
বড়ঞা, ২০ মার্চ (হি. স.) : মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণাকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিল দলের অন্দরে। প্রার্থী পছন্দ না হওয়ায় শুক্রবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান একাংশ বিজেপি কর্মী। বড়ঞার পচ্ছিপাড়া হাটব
বিক্ষোভ


বড়ঞা, ২০ মার্চ (হি. স.) : মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণাকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিল দলের অন্দরে। প্রার্থী পছন্দ না হওয়ায় শুক্রবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান একাংশ বিজেপি কর্মী। বড়ঞার পচ্ছিপাড়া হাটবাগান এলাকায় কর্মীরা একত্রিত হয়ে ডাকবাংলা-পানুটিয়া সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড়ঞা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুখেন কুমার বাগদির নাম ঘোষণা করা হয়। যদিও দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না দলের একাংশ কর্মী। তাঁদের দাবি, এই প্রার্থীকে দিয়ে জয় সম্ভব নয়।উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এই কেন্দ্রের বর্তমান বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বড়ঞা কেন্দ্রে দু’বারের প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজককে প্রার্থী করেছে, যা লড়াইকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি কর্মী মানস ঘোষ ও তাপস কুমার পাল ক্ষোভ প্রকাশ করে জানান, দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে তাঁরা হতাশ। যদিও বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande