মিজোরামে বাজেয়াপ্ত ২৩.৭৩ কোটি টাকার মাদক, অধরা পাচারকারী
আইজল, ২০ মাৰ্চ (হি.স.) : আসাম রাইফেলস এবং মিজোরাম পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে চামফাই জেলায় ২৩.৭৩ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্প
মিজোরামে বাজেয়াপ্ত মাদক


আইজল, ২০ মাৰ্চ (হি.স.) : আসাম রাইফেলস এবং মিজোরাম পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে চামফাই জেলায় ২৩.৭৩ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে।

আজ শুক্রবার রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার পূর্ব মিজোরামের চামফাই জেলার হমুনহমেলথা রোডের কাছে যৌথ অভিযান চালায় আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের দল। অভিযানে অসমের রেজিস্ট্রেশন নম্বরের একটি পরিত্যক্ত গাড়ি থেকে ৭.৯ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃ মেথামফেটামিন ট্যাবলেটগুলির বাজারমূল্য কমপক্ষে ২৩.৭৩ কোটি টাকা হবে, জানিয়েছেন পুলিশ আধিকারিক।

পুলিশ আধিকারিক জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানের আভাস পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বাজেয়াপ্তকৃত মাদক এবং গাড়িটি পরবর্তী তদন্তের জন্য চামফাইয়ের আবগারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতরে হস্তান্তর করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande