ট্রাক থামিয়ে দিনের আলোয় ৫১ লক্ষ টাকার রাবার লুট
আগরতলা, ২০ মার্চ (হি.স.) : ৫১ লক্ষ টাকার রাবার বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অথচ, ঘটনার কয়েকদিন কেটে গেলেও পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে চরম গাফিলতি—এমনটাই অভিযোগ উঠছে। ঘটনা আমতলি-খয়েরপুর বাইপাসে। সূত্রের খবর, বাগমার ‘পাল রাবার এজেন
ট্রাক থেকে রাবার শিট লুট


আগরতলা, ২০ মার্চ (হি.স.) : ৫১ লক্ষ টাকার রাবার বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অথচ, ঘটনার কয়েকদিন কেটে গেলেও পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে চরম গাফিলতি—এমনটাই অভিযোগ উঠছে। ঘটনা আমতলি-খয়েরপুর বাইপাসে।

সূত্রের খবর, বাগমার ‘পাল রাবার এজেন্সি’ থেকে রাবার শিট বোঝাই করে ১৪ মার্চ কেরালার ‘রাজগিরি ট্রেডার্স’-এর উদ্দেশ্যে রওনা দেয় এনএল০১এএফ নম্বরের একটি ট্রাক। কিন্তু বোধজংনগর থানাধীন আমতলি বাইপাস এলাকায় পৌঁছতেই দুষ্কৃতীরা ট্রাকটিকে আটকে ফেলে। অভিযোগ, চালককে জিম্মি করে সম্পূর্ণ রাবার শিট নামিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর ফাঁকা ট্রাক ও চালককে ছেড়ে দিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।

পরবর্তীতে চালক কোনওমতে বোধজংনগর থানায় গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন এবং সংশ্লিষ্ট মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রশ্ন—এত বড় ছিনতাই, তাও আবার প্রকাশ্যে, অথচ পুলিশ এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ নিল না কেন?

স্থানীয়দের একাংশের দাবি, আমতলি বাইপাস এলাকা ক্রমশ অপরাধের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে। পুলিশের নিয়মিত টহলদারি ও কড়া নজরদারি না থাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande