পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি কড়া ভাবে প্রয়োগ নির্বাচন কমিশনের
কলকাতা, ২৩ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে আদর্শ আচরনবিধি কড়া ভাবে প্রয়োগ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চাল
পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি কড়া ভাবে প্রয়োগ নির্বাচন কমিশনের


কলকাতা, ২৩ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে আদর্শ আচরনবিধি কড়া ভাবে প্রয়োগ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৩ লক্ষ ৫৮ হাজার ৯৮৬টি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে এই অভিযান সবচেয়ে বেশি হয়েছে।

অন্যদিকে, ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা রুখতে নজরদারি জোরদার করায় বিপুল পরিমাণ নগদ, মদ, মাদক এবং মূল্যবান ধাতু বাজেয়াপ্ত হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৮১ কোটি ৩১ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। রাজ্য জুড়ে নজরদারির জন্য ১ হাজার ৮৭৯ টি ফ্লাইং স্কোয়াড এবং ২ হাজার ২৩৫টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। এই দলগুলি গাড়ি তল্লাশি থেকে শুরু করে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande