রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী, প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা
​কলকাতা, ২৩ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর কিছু সময়ের মধ্যেই বহু প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের
রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী, প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা


​কলকাতা, ২৩ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আর কিছু সময়ের মধ্যেই বহু প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেছেন। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের ২৩টি জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।​প্রসঙ্গগত, গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় দেখা গিয়েছিল যে, প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। কমিশন সূত্রে খবর, এর মধ্যে ইতিমধ্বেই প্রায় ২৭ লক্ষ ভোটারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তাঁদের নামই এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় স্থান পেতে চলেছে।​উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ তথা এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া থেকে উদ্ভূত বিতর্কের দ্রুত সমাধানের লক্ষ্যে ১৯টি জেলা স্তরে ‘অ্যাপেলেট ট্রাইব্যুনাল’ গঠন করেছে। এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো— কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলার জন্য ‘অ্যাপেলেট অথরিটি’ হিসেবে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে নিযুক্ত করা হয়েছে।​এর পাশাপাশি, অন্যান্য জেলাগুলিতেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি অথবা বাদ দেওয়ার বিষয়ে জমা পড়া আবেদনের দ্রুত নিষ্পত্তি করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই তৎপরতা অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষে এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande