
হাইলাকান্দি (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসন ভোটগ্রহণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার প্রস্তুতি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ভোটকর্মীদের জন্য দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২৮, ২৯ এবং ৩০ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে।
জেলা প্রশাসনের প্রশিক্ষণ সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেনন, ২৮ মার্চ ১২১ নম্বর বিধানসভা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও প্রথম পোলিং অফিসারদের প্রশিক্ষণ শ্রীকিষণ সারদা কলেজে সকাল ৯-টা থেকে শুরু হবে। পরের দিন ২৯ মার্চ ১২২ নম্বর বিধানসভা কেন্দ্রের প্রিসাইডিং ও প্রথম পোলিং অফিসারদের জন্য একইভাবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ মার্চ দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ওইদিন সকাল ৯-টা থেকে বেলা ১-টা পর্যন্ত এক পর্যায়ে এবং বোলা ২-টা থেকে সন্ধ্যা ৬-টা পর্যন্ত অপর পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হবে।
প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রশিক্ষার্থীদের নির্ধারিত সময় উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস