হাফলং আসনে মনোনয়ন প্রত্যাহার এএসডিসি-প্রার্থীর
হাফলং (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : ১১৩ নম্বর হাফলং উপজাতি সংরক্ষিত আসনে ‘অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি’ (এএসডিসি)-র প্রার্থী আনজস তেরন তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এএসডিসি-প্রার্থী আনজস তেরন মনোনয়
হাফলং আসনে মনোনয়ন প্রত্যাহার এএসডিসি-প্রার্থীর


হাফলং (অসম), ২৬ মাৰ্চ (হি.স.) : ১১৩ নম্বর হাফলং উপজাতি সংরক্ষিত আসনে ‘অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি’ (এএসডিসি)-র প্রার্থী আনজস তেরন তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

আজ বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এএসডিসি-প্রার্থী আনজস তেরন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এখন ১১৩ হাফলং উপজাতি সংরক্ষিত আসনে নির্বাচনী ময়দানে রয়েছেন তিন প্রার্থী। তাঁরা বিজেপির রূপালি লাংথাসা, কংগ্রেসের নন্দিতা গার্লোসা (বিদ্যমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী) এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র প্রার্থী ড্যানিয়েল লাংথাসা।

এদিকে নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে শাসক বিজেপি, বিরোধী কংগ্রেস ও এনপিপি দলের প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রচার অভিযান তীব্র করে তুলেছেন। কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande