রামমন্দির ভক্তদের ঢল, পুণ্যার্থীদের আগমনে জমজমাট অযোধ্যা
অযোধ্যা, ২৬ মার্চ (হি.স.): রামনবমী উপলক্ষ্যে পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে রামনগরী অযোধ্যা। বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তদের আগমন হয় অযোধ্যায়। বহু পুণ্যার্থী রামমন্দিরে পূজার্চনা ও রামলালার দর্শন করেন। এই উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস
রামমন্দির ভক্তদের ঢল, পুণ্যার্থীদের আগমনে জমজমাট অযোধ্যা


অযোধ্যা, ২৬ মার্চ (হি.স.): রামনবমী উপলক্ষ্যে পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে রামনগরী অযোধ্যা। বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তদের আগমন হয় অযোধ্যায়। বহু পুণ্যার্থী রামমন্দিরে পূজার্চনা ও রামলালার দর্শন করেন। এই উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

তবে, জ্যোতিষাচার্য পণ্ডিত রাকেশ তিওয়ারি বলেন, সমস্ত 'সংযোগ' ২৭ তারিখে ঘটছে, তাই রাম নবমী ২৭ মার্চ - শুক্রবার পালিত হবে। অযোধ্যার রাম মন্দিরে 'সূর্যতিলক'-ও সেদিনই হবে। অর্থাৎ বৃহস্পতিবার নয়, শুক্রবারই রামনবমী পালিত হবে অযোধ্যার রামমন্দিরে। ওই দিনই 'সূর্যতিলক'ও হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande