মেদিনীপুরে ধান জমিতে উদ্ধার হাতির দেহ
পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ (হি.স.): হাতির দেহ উদ্ধার হল মৃত্যু মেদিনীপুরের চাঁদড়ার শিরষির এলাকায়। শুক্রবার সকালে ধান জমিতে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্
মেদিনীপুরে ধান জমিতে উদ্ধার হাতির দেহ


পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ (হি.স.): হাতির দেহ উদ্ধার হল মৃত্যু মেদিনীপুরের চাঁদড়ার শিরষির এলাকায়। শুক্রবার সকালে ধান জমিতে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে বন দফতর। প্রাথমিক অনুমান, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। হাতিটি পূর্ণবয়স্ক। চাঁদড়ার বন দফতরের এক আধিকারিক বলেন, হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্ত করা হবে।

চাঁদড়া সংলগ্ন শিরষির ওই এলাকায় মাঠে বিঘার পর বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়েছে। চাঁদড়া রেঞ্জে থাকা প্রায় ২০-২২টি হাতি গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর ধান খাওয়ার জন্য মাঠে নেমে পড়ছে। বৃহস্পতিবার রাতেও তাণ্ডব চালাচ্ছিল তারা। শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা মাঠে গিয়ে দেখেন, বোরো ধানের জমির উপর পড়ে রয়েছে একটি বিশালদেহী দাঁতালের নিথর দেহ! মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তাঁরাই খবর দেন বন দফতরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির মৃত্যুর খবর পেয়ে চাঁদড়া রেঞ্জের আধিকারিক ও কর্মীরা সেখানে পৌঁছন। পৌঁছন গুড়গুড়িপাল থানার পুলিশ কর্মীরাও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande