সিওয়ানে পুরনো শত্রুতার জেরে গুলি করার অভিযোগ, আহত দুই; অস্ত্র–সহ গ্রেফতার এক
সিওয়ান, ২৭ মার্চ (হি.স.): বিহারের সিওয়ান জেলায় পুরনো শত্রুতার জেরে চলল গুলি চালানোর অভিযোগ উঠলো। বৃহস্পতিবার সন্ধ্যারাতে বারহারিয়া থানা এলাকার লাকড়ি দরগার কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার
সিওয়ানে পুরনো শত্রুতার জেরে গুলি করার অভিযোগ, আহত দুই; অস্ত্র–সহ গ্রেফতার এক


সিওয়ান, ২৭ মার্চ (হি.স.): বিহারের সিওয়ান জেলায় পুরনো শত্রুতার জেরে চলল গুলি চালানোর অভিযোগ উঠলো। বৃহস্পতিবার সন্ধ্যারাতে বারহারিয়া থানা এলাকার লাকড়ি দরগার কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের নাম রোহিত কুমার। তিনি বারহারিয়া থানার অন্তর্গত লাকড়ি দরগার বাসিন্দা। আহত অন্য ব্যক্তির পরিচয় আশরাফ আলী, তিনি লাকড়ি দরগার বাসিন্দা। আর ধৃত অভিযুক্তের নাম মহম্মদ নিজাম। তিনিও বারহারিয়া থানার অধীন লাকড়ি দরগার বাসিন্দা। পুরনো শত্রুতার জেরে বৃহস্পতিবার সন্ধ্যারাতে লাকড়ি দরগার কাছে দুটি দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক দল অন্য দলকে লক্ষ্য করে গুলি চালালে দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তাঁরা চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande