দুর্গাবাড়িতে বাসন্তী পূজায় অঞ্জলি দিয়ে ঐক্যের আহ্বান সাংসদ রাজীবের
আগরতলা, ২৭ মার্চ (হি.স.): জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাসন্তী দেবীর কাছে প্রার্থনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবা
দুর্গাবাড়িতে বাসন্তী পূজা


আগরতলা, ২৭ মার্চ (হি.স.): জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাসন্তী দেবীর কাছে প্রার্থনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে বাসন্তী পূজা উপলক্ষ্যে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন তিনি।

দেশের অন্যান্য প্রান্তের মতো ত্রিপুরাতেও এবার যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাসন্তী পূজা। শুক্রবার ছিল পূজার শেষ দিন তথা মহানবমী। এদিন ভোর থেকেই আগরতলার দুর্গা বাড়িতে ভক্তদের ঢল নামে। সকালবেলায় পূজামণ্ডপে উপস্থিত হয়ে বৈদিক নিয়মে অঞ্জলি প্রদান করেন রাজীব ভট্টাচার্য।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যবাসীকে বাসন্তী পূজা উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী -র নেতৃত্বে গড়ে ওঠা ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন সফল করতে এবং ‘শ্রেষ্ঠ ত্রিপুরা’ নির্মাণের লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সেই উদ্দেশ্যেই মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে রাজ্যের উন্নয়নে অংশ নিতে পারি এবং ত্রিপুরাকে আরও সমৃদ্ধশালী করে তুলতে পারি—এই কামনাই করেছি দেবীর কাছে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande