শওকাতের গড়ে প্রচার শুরু আরাবুলের
ক্যানিং পূর্ব, ২৮ মার্চ (হি. স.): ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক তথা এলাকার একছত্র তৃণমূল নেতা ও ভাঙড় বিধানসভার তৃণমূল প্রার্থী সওকাত মোল্লার গড় বলে পরিচিত ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদ এলাকায় ভোটের প্রচার শুরু করলেন এই কেন্দ্রের আইএসএফ প্রার্
শওকাতের গড়ে প্রচার শুরু আরাবুলের


ক্যানিং পূর্ব, ২৮ মার্চ (হি. স.): ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক তথা এলাকার একছত্র তৃণমূল নেতা ও ভাঙড় বিধানসভার তৃণমূল প্রার্থী সওকাত মোল্লার গড় বলে পরিচিত ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদ এলাকায় ভোটের প্রচার শুরু করলেন এই কেন্দ্রের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। শনিবার বিকেলে মিলন বাজার এলাকা থেকে ভোটের প্রচার শুরু করেন আরাবুল। প্রচার শেষ হয় কালীতলা এলাকায়। এই প্রচারকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা থাকলেও পুলিশ প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ ভাবেই প্রচার শেষ হয়েছে।

আই এস এফ প্রার্থী হিসেবে আরাবুলের নাম ঘোষণার পর থেকেই পর থেকেই নির্বাচনী প্রচার ও জনসংযোগে নেমে পড়েছেন ক্যানিং পূর্ব কেন্দ্রের এই প্রার্থী। গত কয়েকদিন ধরে এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় ১ ব্লক এলাকায় প্রচার করেন আরাবুল। শনিবারই প্রথম তিনি ক্যানিং ২ ব্লক এলাকায় প্রচারে আসেন। এদিন তিনি যাতে আরাবুল এলাকায় প্রচার না করতে পারেন, এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে শওকাত অনুগামীরা হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ আরাবুলের। কিন্তু সেসব উপেক্ষা করেই এদিন যথা সময়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

আরাবুলের দাবি, এলাকার মানুষকে হুমকি দিয়েছে মাইকিং করে। মানুষ যাতে আরাবুলের প্রচারের সময় ঘরের ভিতরে থাকেন সেই হুঁশিয়ারি দিয়েছেন সওকাত মোল্লার লোকজন বলে দাবি আরাবুলের। এলাকার বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস, ভয় দেখানো হয়েছে। কিন্তু সেই ভয় উপেক্ষা করেও মানুষজন রাস্তায় বেরিয়েছে। আরাবুলের দাবি সওকাত ভয় পেয়েছে। তাই এলাকার সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে। সওকাত এলাকায় বোমা বন্দুকের রাজনীতি করছে। এসব করে কোনও লাভ হবে না বলেও দাবি করেছেন আরাবুল। এসব করে মানুষের মন পাওয়া যায় না বলে সওকাতকে বার্তা দেন আরাবুল। ক্যানিং পূর্বের মানুষ আরাবুলকে আশীর্বাদ করবেন বলে তিনি আশাবাদী। চেষ্টা করেও এদিন অশান্তি করতে পারেনি সওকাতের লোকেরা দাবি আরাবুলের। আগামী দিনে আরও এই বিধানসভার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন বলে বার্তা দেন আরাবুল।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande