খারাপ আবহাওয়া, মুখ্যমন্ত্রী আসতে পারেননি গোলকগঞ্জে, ফোনে ভাষণ ‘বিজয় সংকল্প সভা’য়
গোলকগঞ্জ (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : খারাপ আবহাওয়ার দরুন বিজেপির স্টার ক্যাম্পেনার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার চপার অবতরণ করতে পারেনি গোলকগঞ্জে। তাই নির্ধারিত ‘বিজয় সংকল্প সভা’য় সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভাষণ দিয়েছেন ফোনে। ধুবড়ি জেলার গ
গোলকগঞ্জে বিজয় সংকল্প সভার একাংশ


গোলকগঞ্জ (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : খারাপ আবহাওয়ার দরুন বিজেপির স্টার ক্যাম্পেনার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার চপার অবতরণ করতে পারেনি গোলকগঞ্জে। তাই নির্ধারিত ‘বিজয় সংকল্প সভা’য় সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভাষণ দিয়েছেন ফোনে।

ধুবড়ি জেলার গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঢেপঢেপি খেলার মাঠে বিজেপি প্রার্থী অশ্বিনী রায় সরকারের সমর্থনে ‘বিজয় সংকল্প সভা’র আয়োজন করা হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার দরুন মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণ করতে না পারায় তাঁর সফর বাতিল করতে হয়। তবুও সকাল থেকেই হাজার হাজার মহিলা-পুরুষ সমর্থক সভাস্থলে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেন।

সমর্থকদের নিরাশ না করতে মুখ্যমন্ত্রী ফোনে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণ লাউডস্পিকারের মাধ্যমে শোনানো হয়েছে। তিনি তাঁর অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ভোটারদের অশ্বিনী রায় সরকারকে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি ধুবড়ি জেলার জন্য বিজেপির উন্নয়নমূলক কর্মসূচির খতিয়ানও তুলে ধরেছেন মুখ্যমন্ত্ৰী।

দলীয় নেতারা মুখ্যমন্ত্ৰীর ফোনের মাধ্যমে ভাষণকে একটি সফল বিকল্প হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সমর্থকদের সঙ্গে সংযোগ রাখার এই প্রচেষ্টা নির্বাচনের আগে দলীয় কার্যকর্তাদের আরও উৎসাহিত করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande