নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন নেপালের প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি ও কাঠমান্ডু, ২৮ মার্চ (হি.স.): নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-কে শুক্রবার অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইজন্য শনিবার নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী| সেই দেশের প্রধানমন্ত্রীর দ
নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন নেপালের প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি ও কাঠমান্ডু, ২৮ মার্চ (হি.স.): নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-কে শুক্রবার অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইজন্য শনিবার নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী| সেই দেশের প্রধানমন্ত্রীর দফতরের তরফে এদিন জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। জনগণের সমৃদ্ধির লক্ষ্যে আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-কে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন| সেই বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বলেন্দ্র শাহকে আন্তরিক অভিনন্দন। আপনার এই শপথ গ্রহণ আপনার নেতৃত্বের প্রতি নেপালের জনগণের অর্পিত আস্থারই প্রতিফলন। আমাদের দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল এদিন নতুন প্রধানমন্ত্রীকে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। ৩৫ বছর বয়সে তিনি হিমালয় অঞ্চলের এই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন। ৫ মার্চের নির্বাচনে বলেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করার পর, শুক্রবার রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বলেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। রামনবমীর পবিত্র এদিন দুপুর ১২:৩৪ মিনিটে বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande