রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজ: রাতভর ট্রেন পরিষেবা বন্ধ, ক্ষতিগ্রস্ত একাধিক রুট
হুগলি, ২৮ মার্চ (হি.স.): পূর্ব রেলওয়ের রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজের জন্য শনিবার রাত ১০:৪০ মিনিট থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। রেল আধিকারিকদের মতে, কাজের সময় পাওয়ার ব্লক নেওয়া হবে, যার
রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজ: রাতভর ট্রেন পরিষেবা বন্ধ, ক্ষতিগ্রস্ত একাধিক রুট


হুগলি, ২৮ মার্চ (হি.স.): পূর্ব রেলওয়ের রিষড়ায় আন্ডারপাস নির্মাণের কাজের জন্য শনিবার রাত ১০:৪০ মিনিট থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

রেল আধিকারিকদের মতে, কাজের সময় পাওয়ার ব্লক নেওয়া হবে, যার কারণে এই সময়ের মধ্যে ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ থাকবে। যাত্রীদের আগেই এই বিষয়ে সূচিত করা হয়েছে এবং স্টেশনগুলিতে মাইকিংয়ের মাধ্যমে ক্রমাগত ঘোষণা করা হচ্ছে।

রিষড়া শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যাতায়াতের জন্য স্টেশনের কাছে অবস্থিত রেল গেটে দীর্ঘ সময় ধরে যানজটের সমস্যা লেগেই থাকে। গেট বন্ধ থাকলে মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, যার ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যার সমাধানের জন্য ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিষড়া আন্ডারপাস নির্মাণের ঘোষণা করেছিলেন। যদিও গত কয়েক বছর ধরে এর কাজ ধীরগতিতে চলছিল। এখন এই প্রকল্পটি অন্তিম পর্যায়ে রয়েছে এবং আশা করা হচ্ছে যে এই বছরই এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

রেল সূত্রের খবর, এই সময়ের মধ্যে হাওড়া-বর্ধমান মেইন লাইন, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-কাটোয়া, হাওড়া-তারকেশ্বর এবং হাওড়া-আরামবাগ রুটের একাধিক ট্রেন বাতিল থাকবে।

আধিকারিকরা জানিয়েছেন যে, রবিবার সকাল ৭টার পর পরিষেবা স্বাভাবিক করা হবে, তবে ট্রেনের সংখ্যা কম থাকার কারণে যাত্রীদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande