(আপডেট) উলিহাতুতে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন উপরাষ্ট্রপতির
রাঁচি, ২৮ মার্চ (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শনিবার ঝাড়খণ্ডের খুন্তি জেলায় ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল উলিহাতুতে পৌঁছে ভগবা
উলিহাতুতে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন উপরাষ্ট্রপতির


রাঁচি, ২৮ মার্চ (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শনিবার ঝাড়খণ্ডের খুন্তি জেলায় ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল উলিহাতুতে পৌঁছে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁরা বিরসা মুন্ডার বংশধরদের সঙ্গে সাক্ষাৎ করেন। উপরাষ্ট্রপতি সেখানে উপস্থিত শিশুদের সঙ্গেও কথা বলেন। তিনি শিশুদের জীবনে এগিয়ে চলার উৎসাহ প্রদান করেন।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন শনিবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে রাঁচিতে পৌঁছন। তাঁর বিমান বিরসা মুন্ডা বিমানবন্দরে অবতরণ করে| সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার| এছাড়াও রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর এই রাজ্যে প্রথম সরকারি সফর।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande